• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম লিমা, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সাগর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. শারমিন জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আজম, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী সহ গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় জানানো হয়, আগামী ২০ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় এমআর টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় নির্ধারিত বয়সী শিশুদের টিকার আওতায় আনা হবে।

সভায় বক্তারা ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত কর্মকর্তারা এ কর্মসূচি সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category