• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ

৩৮ নং ওয়ার্ডে উন্নয়ন ফোরাম আয়োজিত বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি উদ্বোধন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডের কর্ণফুলী আইডিয়াল স্কুলে উন্নয়ন ফোরাম আয়োজিত ও ডিএইচএমএস হোমিও চিকিৎসক সোসাইটির সহযোগিতায় বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ কর্মসূচি ১৬ এপ্রিল, বৃহস্পতিবার সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি- বিশিষ্ট সমাজসেবক, সিনিয়র সাংবাদিক, উন্নয়ন ফোরামের আহ্বায়ক মোঃ হোসাইন। এসময় আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোঃ জহির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষিকা সানজিদা আক্তার প্রমুখ।

বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটির সহযোগিতায় হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে “” হাম ও বসন্ত “‘ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি ফ্রী হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য চিকিৎসক গণ গণমানুষের সেবা প্রদানে এগিয়ে আসেন সংগঠনের উপদেষ্টা সদস্য ডাঃ মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ শামীম সিকদার, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা,মোঃ হাফিজুর রহমান, সহ- সভাপতি ডাঃ মাওঃ আমির হোসেন, অর্থ সম্পাদক ডাঃ রহিম উদ্দিন চৌধুরী। এছাড়া ও চিকিৎসা সেবায় এগিয়ে আসেন ডাঃ মোঃ মিজানুর রহমান ডাঃ মোঃ জামাল শেখ সহ হোমিওপ্যাথিক চিকিৎসক টিম। ক্যাম্পে ৩৫০ জন শিক্ষার্থী সহ স্কুলের আশ পাশের এলাকাবাসী কে বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি সাংবাদিক মুহাম্মদ হোসাইন বলেন, দেশব্যাপী ছড়িয়ে পড়া ভাইরাস জ্বর সহ হাম ও বসন্তের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই হোমিওপ্যাথিক ঔষধ। যার যথার্থ সেবন বিধি ও ঔষধী গুণ সবাই বুঝতে পারে তাহলে ভবিষ্যত প্রজন্মের জন্য স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই সুস্থ্য শরীর নিয়ে জীবন যাপনে অভ্যস্ত হবেন। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হাম ও বসন্তের টিকা-ঔষধ বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category