• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ
টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা ১৬ ডিসেম্বর ঘিরে দেশের সব মাদরাসায় জরুরি নির্দেশনা ফ্যাসিস্ট হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল: রিজভী নিরাপত্তাঝুঁকিতে সামরিক ঘাঁটিতে উঠছেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ৩১ দিন পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন চট্টগ্রাম নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন গাজীপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ১৯ প্লাটুন আনসার মোতায়েন স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদার

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, ইসিজি-ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়সহ একাধিক অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইসিজি ও ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতের হিসাবের গরমিল এবং পণ্য কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সরকারি রাজস্ব আদায়, ওষুধ সংরক্ষণ ও কেনাকাটায় একাধিক অনিয়মের প্রাথমিক তথ্য পেয়েছে সংস্থাটি।

বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক মো. এমরান হোসেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানের সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার অর্থ আদায়ে অনিয়মের তথ্য পাওয়া যায়। রোগীদের কাছ থেকে প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য ৮০ টাকা করে নেওয়া হলেও নিয়মিত রশিদ দেওয়া হতো না বলে অভিযোগ রয়েছে। প্রতিদিন ২৩০ থেকে ২৫০ জন রোগীর ইসিজি পরীক্ষা করা হলেও সংশ্লিষ্ট রেজিস্টারে মাত্র ৪০ থেকে ৪৫ জন রোগীর তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া ইকোকার্ডিওগ্রাম পরীক্ষার সরকারি ফি ২০০ টাকা নির্ধারিত থাকলেও রোগীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

অভিযানকালে হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরের মজুত যাচাই করা হয়। এ সময় রেজিস্টারে উল্লেখিত হিসাবের সঙ্গে বাস্তব মজুতের উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়। প্রাথমিক যাচাইয়ে মন্টিলুকাস্ট ওষুধের প্রায় এক হাজার পাতা এবং হাইড্রোকর্টিসন (Hydrocortisone) ইনজেকশনের প্রায় এক হাজার ইউনিট ঘাটতি শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও কয়েক ধরনের ওষুধের মজুতেও অসংগতি পাওয়া গেছে।

অন্যদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুদক। সাবান, টয়লেট ক্লিনার, ফিনাইল, টিস্যু ও হ্যান্ডওয়াশসহ বিভিন্ন পণ্য দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দামে কেনার তথ্য অভিযানে উঠে এসেছে।

অভিযান শেষে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট আরও নথিপত্র চাওয়া হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। পরবর্তী সময়ে তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হাসপাতালের সেবার অর্থ আদায়, ওষুধের মজুত ব্যবস্থাপনা এবং সরকারি অর্থে পণ্য কেনাকাটায় এসব অনিয়মের অভিযোগ জনস্বাস্থ্যসেবা ও সরকারি সম্পদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তবে অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category