• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জন মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একজন হামে আক্রান্ত ও বাকিরা হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন।

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category