• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

এলজিইডির প্রকৌশলী নাজমুলের সহায়তায় ২২ কোটি টাকার সড়ক প্রকল্পে ব্যপক অনিয়ম

স্টাফ রিপোর্টার কুমিল্লা / / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এলজিইডির অধীনে চলমান সড়ক নির্মাণকাজে এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীর সহায়তায় নিম্নমানের ইট ও ইটের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মে) উপজেলার বরাট-রাজামেহার সড়কে সরেজমিনে গিয়ে এমন অনিয়মের চিত্র দেখা যায়।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সড়ক পুনর্নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটির দায়িত্বে রয়েছে মোস্তফা জামান ট্রেডার্স।
সড়কটির পুনর্নির্মাণ কাজ শুরুর পর থেকেই রিটার্নিং ওয়াল ও কালভার্ট নির্মাণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে। এছাড়া সড়ক উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও ইটের খোয়া।

স্থানীয়দের দাবি, কাজের মান যাচাই করতে এসে উপজেলা এলজিইডি কর্মকর্তা নাজমুল একপর্যায়ে কাজ বন্ধ করে দেন। তবে পরে এলজিইডির উপসহকারী প্রকৌশলী নাজমুল হকের যোগসাজশে ঠিকাদার পুনরায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যান। সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত ডব্লিউবিএম
ইটের খোয়ার সাইজ ৫০ এমএম এবং প্রথম শ্রেণির ইট ব্যবহারের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের খোয়া ও ইট দিয়ে কাজ করা হচ্ছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, প্রায় আড়াই কিলোমিটার সড়ক ডব্লিউবিএম প্রায় ৪ দিনে সম্পন্ন করছি। কিছু কিছু জায়গায় নিম্নমানের কাজের বিষয়টি স্বীকার করছি। আজ যা ফেলা হয়েছে তা তুলে নিচ্ছি।

এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হক বলেন, গত ১ সপ্তাহ যাবত আমি সাইটে আসিনি, ঠিকাদার আমার অনুপস্থিতে গত ৪ দিনে দ্রুত নিন্মমানের করেছে। সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত ডব্লিউবিএম নিন্মমানের ইটের খোয়া ফেলেছে তা সরিয়ে দিতে বলছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category