• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে দৌড়ে প্রাণ বাঁচালেন পুলিশ

অনলাইন ডেস্ক/ / ৬৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

রাজধানীর মিরপুরে একটি অবৈধ বস্তিতে উচ্ছেদ অভিযানে গিয়ে তোপের মুখে পড়ে দৌড়ে প্রাণ বাঁচালেন পুলিশ। এসময় এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) মিরপুরের ইসিবি-কালশী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাউনিয়া বাঁধে গণপূর্তের জায়গা দখল করে মানুষ ঘর তুলে বসবাস করছে। আজ বেলা ১২টার দিকে গণপূর্তের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বস্তিতে উচ্ছেদ অভিযানে যায় পুলিশ। অভিযানে বস্তিবাসী গণপূর্তের কর্মকর্তা ও পুলিশের ওপর হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার বলেন, উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে স্থানীয়রা পুলিশের উপর ব্যাপক চড়াও হন। এ ঘটনায় ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category