কাচিসাইর আলোর দিশারী, কাচিসাইর ফাউন্ডেশন এবং কাচিসাইর আলোর দিশারীর সম্মানিত সদস্যদের সার্বিক সহযোগিতায় গত ৮ ই জুন রোজ বুধবার কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের মাঠের মাটি ভরাটের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাচিসাইর আলোর দিশারীর সভাপতি ও কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী আলী আজম ও সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার সহ-অর্থ সম্পাদক মোঃ আল আমিন সরকার ফিরোজ মুন্সি ও আবুল হাসান মুন্সি প্রমুখ।
এ সময় আলোর দিশারীর সভাপতি গাজী আলী আজম বলেন, সকলের আন্তরিক সহযোগিতা, শ্রম ও আর্থিক সহায়তায় মাঠটি এখন আরও ব্যবহার উপযোগী হয়ে উঠেছে।
এ মহৎ কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সংগঠনের ক্রিয়া বিষয়ক সম্পাদক স্লোগান মোঃ মেহেদী নাজমুল ও কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক জানান, আমাদের মূল উদ্দেশ্য হল “সৎ কাজে সহযোগিতা, অসৎ কাজে বাধা—এটাই আমাদের মূল লক্ষ্য।