• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

কাচিসাইর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন শিক্ষাবিদ গাজী মোহাম্মদ আলী আজম

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক | / ৬১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি স্কুল পরিচালনা কমিটির এক কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কাচিসাইর আলোর দিশারি সভাপতি শিক্ষাবিধ গাজী আলী আজম কে নতুন প্রধান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়।

গতকাল ১২ জুন’ শুক্রবার সকাল ১১ টায় কাচিসাইর উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত ম্যানেজিং কমিটির সভা এ সভা পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব আফরোজ সরকার। কালামে হাকিম থেকে তেলাওয়াত করেন আবুল হাসান মুন্সী। স্কুল কমিটির সভাপতি ডক্টর এ কে এম ফারুকের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন স্কুল কমিটির সহ-সভাপতি জনাব,মোরশেদুল কবির ভূইয়া (খোকন), জনাব, আঃ হালিম সরকার (মেম্বার), জনাব, হাবিবুর রহমান, জনাব, নজরুল ইসলাম মুন্সি, জনাব, মাহবুবুর রহমান মুন্সি (ফিরোজ), জনাব আবুল হোসেন মুন্সী, নজরুল ইসলাম (নয়ন) জনাব মোকলেছুর রহমান, জনাব মেহেদী হাসান নাজমুল। সভায় মালয়েশিয়া থেকে ভার্চুয়ালীভাবে যুক্ত ছিলেন, আলোর দিশারী সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আল মামুন ভূঁইয়া।

সভায় সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুয়ায়ী আগামী ১লা জুলাই’২৬ থেকে জনাব গাজী আলী আজম (বি এ) কে কাচিসাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ চুরান্ত করা হয়।

এ সময় স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে যোগ্যতা, অভিজ্ঞতা ও শিক্ষাক্ষেত্রে অবদানের বিষয় বিবেচনা করে প্রধান শিক্ষক পদে গাজী আলী আজম কে নিয়োগ প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তারা নবনিযুক্ত প্রধান শিক্ষককে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
নবনিযুক্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভা শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সকলের অংশগ্রহণে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category