শনিবার (১৩ জুন) রাজধানীর উত্তরা এলাকায় ট্রাফিক বিভাগের পাক্ষিক হেলথ ক্যাম্পে তিনি এসব কথা বলেন।
এডিসি রুবেল হক বলেন, একজন চালকের দায়িত্ব শুধু গাড়ি চালানো নয়, বরং যাত্রী ও পথচারীর নিরাপত্তা নিশ্চিত করাও তার নৈতিক দায়িত্ব। তাই দীর্ঘ সময় টানা ড্রাইভিং ও পর্যাপ্ত বিশ্রাম ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মানার কোনো বিকল্প নেই। অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, মোবাইল ফোন ব্যবহার এবং ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ।







