রাতেই মাঠে নামছে আর্জেন্টিনা, মোবাইল ও অনলাইনে ম্যাচ দেখবেন যেভাবে
অনলাইন ডেস্ক |
/ ২৬
Time View
Update :
সোমবার, ২২ জুন, ২০২৬
Share
বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ রাতে আবারও মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ডালাসে অনুষ্ঠিতব্য এই ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ম্যাচকে ঘিরে দু’দলের মধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা ও প্রস্তুতির তীব্রতা।
ডালাসে খুব অল্প সময়ের জন্য অবস্থান করছে আর্জেন্টিনা দল। ক্যানসাস থেকে নিজস্ব বিমানে করে শহরটিতে পৌঁছান লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও এমিলিয়ানো মার্টিনেজসহ পুরো স্কোয়াড। একই শহরে একাধিক ম্যাচ থাকায় ম্যাচ শেষে দলটিকে আবারও ক্যানসাসে ফিরতে হবে বলেও জানা গেছে।
গ্রীষ্মের তীব্র গরমে ডালাসের আবহাওয়া ইতিমধ্যেই কঠিন পরিস্থিতি তৈরি করেছে। প্রচণ্ড রোদের তাপের মধ্যেই ম্যাচ আয়োজন হওয়ায় খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বড় পরীক্ষার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। তবে এসব প্রতিকূলতার মাঝেও শহরজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
এর আগে ক্যানসাসে প্রথমবারের মতো পুরো দলকে একসঙ্গে নিয়ে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২৬ জন ফুটবলারের এই অনুশীলনকে বিশ্বকাপ অভিযানের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে। তবে দল নিয়ে কিছু পরিবর্তনের ইঙ্গিতও মিলেছে।
অনুশীলনে অংশ নিলেও গঞ্জালো মন্টিয়েলের খেলা প্রায় অনিশ্চিত। তার জায়গায় নাহুয়েল মলিনা একাদশে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিকোও শুরুর একাদশে ফিরতে পারেন ফলে আজকের ম্যাচে আর্জেন্টিনার দলে একাধিক পরিবর্তন দেখা যেতে পারে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক আর্জেন্টিনা শিবির। অন্যদিকে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিকও জানিয়েছেন, আর্জেন্টিনাকে কেবল লিওনেল মেসির ওপর নির্ভরশীল ভাবা ঠিক হবে না। তার মতে, আর্জেন্টিনা একটি পূর্ণাঙ্গ দল, যেখানে মেসি কেবল একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফলে তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে নিজেদের সেরাটা দেয়ার বিকল্প নেই।
আন্তর্জাতিক ফুটবলে এই প্রথম বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এর আগে দু’দল একে অপরের বিপক্ষে খেলেছিল বহু বছর আগে সেখানে আর্জেন্টিনার একটি জয় ও একটি ড্রয়ের রেকর্ড রয়েছে।
পরিসংখ্যানের দিক থেকে আর্জেন্টিনা বেশ আত্মবিশ্বাসী অবস্থায় আছে। শেষ আট ম্যাচে তারা অপরাজিত এবং এই সময়ে মাত্র একবারই প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে সক্ষম হয়েছে। তবে অস্ট্রিয়ার উচ্চ-প্রেসিং ও আক্রমণাত্মক খেলার ধরন আর্জেন্টিনার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অ্যাপের মাধ্যমেও দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন।
অনলাইনে আর্জেন্টিনা-অস্ট্রিয়ার লড়াই দেখার সুযোগ থাকছে জনপ্রিয় কয়েকটি স্ট্রিমিং অ্যাপে। নির্ধারিত সাবস্ক্রিপশন নিয়ে টফি, বায়োস্কোপ, মাই রবি এবং আইস্ক্রিন অ্যাপে ম্যাচটির লাইভ সম্প্রচার দেখা যাবে। এছাড়া ম্যাচটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।