• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ পাওয়ার্ড বাই বসুন্ধরা সিটি-২। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ দল পাবে ২৫ লাখ টাকা।

শনিবার (২৮ নভেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকার এবিজি স্পোর্টস সিটির জুলকান ইনডোর অ্যারেনাতে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রাইজমানির অঙ্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর বলেন, ‘বর্তমান আয়োজন কেবল শুরু।’

সায়েম সোবহান আনভীর বলেন, গণমাধ্যম বসুন্ধরা গ্রুপের বন্ধু ও দীর্ঘদিনের সহযোগী। তাদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করতে পুরস্কারের ক্ষেত্রে কার্পণ্য করা উচিত নয়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মিডিয়া কিন্তু আমাদের বন্ধু, মিডিয়া কিন্তু আমাদের সাথী, মিডিয়া কিন্তু আমাদের সঙ্গে সবসময় ছিল। কম দিয়ে কিপটামি করো না।’ চ্যাম্পিয়ন ৫০, রানারআপ ২৫ লাখ। টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণার প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর জানান, শুরুতে ১০ লাখ টাকা প্রাইজমানি রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। তবে পরে সেই অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রানারআপ দলের জন্য ২৫ লাখ টাকা ঘোষণা করে তিনি বলেন, ‘আমি যারা চ্যাম্পিয়ন হবে তাদেরটা পরেই বলি, যারা রানারআপ হবে, তাদের জন্য আমি ২৫ লাখ টাকা ডিক্লেয়ার করলাম।’

চ্যাম্পিয়ন দলের পুরস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যারা ফাইনালে চ্যাম্পিয়ন হবে—অফকোর্স চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়নের তো কোনো বিকল্প নাই। যেহেতু চ্যাম্পিয়নের কোনো বিকল্প নাই, তো চ্যাম্পিয়নের বেশি পাওয়া উচিত।’

এরপর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলের জন্য ৫০ লাখ টাকা নগদ প্রাইজমানি দেওয়ার ঘোষণা দেন তিনি। সব মিলিয়ে এবারের আসরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানি থাকছে ৭৫ লাখ টাকা।

একনজরে এবিজি মিডিয়া কাপের আট গ্রুপ

গ্রুপ ‘এ’: এনটিভি (এ-১), প্রতিদিনের বাংলাদেশ (এ-২), চ্যানেল ওয়ান (এ-৩), দেশ রূপান্তর (এ-৪), রেডিও ক্যাপিটাল (এ-৫) ও দীপ্ত টিভি (এ-৬)।

গ্রুপ ‘বি’: দৈনিক ইত্তেফাক (বি-১), চ্যানেল আই (বি-২), সময় টিভি (বি-৩), এখন টিভি (বি-৪), খবরের কাগজ (বি-৫) ও কালের কণ্ঠ (বি-৬)।

গ্রুপ ‘সি’: এশিয়ান টিভি (সি-১), দেশ টিভি (সি-২), দ্য ওয়েব টোয়েন্টিফোর (সি-৩), আরটিভি (সি-৪), ডেইলি সান (সি-৫) ও কালবেলা (সি-৬)।

গ্রুপ ‘ডি’: এশিয়া পোস্ট (ডি-১), ঢাকা পোস্ট (ডি-২), ডিভিসি নিউজ (ডি-৩), স্টার নিউজ (ডি-৪), বাংলাদেশ প্রতিদিন (ডি-৫) ও নয়া দিগন্ত (ডি-৬)।

গ্রুপ ‘ই’: ক্রিকফ্রেঞ্জি ডটকম (ই-১), টাইমস অব বাংলাদেশ (ই-২), দ্য নিউজ (ই-৩), টাইমস টুডে (ই-৪), দৈনিক আমাদের সময় (ই-৫) ও নিউজ টোয়েন্টিফোর (ই-৬)।

গ্রুপ ‘এফ’: বাংলা ভিশন (এফ-১), বিডি ক্লিকটাইম (এফ-২), আজকের পত্রিকা (এফ-৩), নাগরিক টিভি (এফ-৪), বাংলানিউজ (এফ-৫) ও ঢাকা ট্রিবিউন (এফ-৬)।

গ্রুপ ‘জি’: ঢাকা জার্নাল (জি-১), মাছরাঙা (জি-২), সমকাল (জি-৩), গ্রিন টিভি (জি-৪), টি স্পোর্টস (জি-৫) ও দ্য নিউ ন্যাশন (জি-৬)।

গ্রুপ ‘এইচ’: যমুনা টিভি (এইচ-১), এটিএন নিউজ (এইচ-২), যুগান্তর (এইচ-৩), এটিএন বাংলা (এইচ-৪), বিটিভি (এইচ-৫) ও জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম (এইচ-৬)।

আট গ্রুপে ৪৮টি দলের অবস্থান চূড়ান্ত হওয়ার মধ্য দিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক লড়াইয়ের ক্ষেত্র তৈরি হয়েছে।

গ্রুপ পর্বে বিভিন্ন সংবাদমাধ্যমের দলগুলোর মুখোমুখি লড়াই ঘিরে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category