• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
নৈতিক দ্বীনি শিক্ষার আলোকে সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলার আহ্বান: মাওঃ মহিউদ্দিন মাহবুব স্বপ্নীল মডেল একাডেমিতে পালিত হলো ‘স্কুল ফিডিং প্রোগ্রাম ও পুনঃনির্মিত ভবন উদ্বোধনে জেলা প্রশাসক ফের ৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম পাকিস্তানের সঙ্গে ২৬টি নিরাপত্তা ও বাণিজ্য চুক্তির পরিকল্পনা বাংলাদেশের এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীমা খাতে হাত দিতেই বাধা, ‘পাওয়ারফুল’ ব্যক্তিরা বাড়তি সুবিধা নিচ্ছেন: অর্থমন্ত্রী গুলির ভয়ে ইরানের আকাশসীমা থেকে ‘পালাল’ মার্কিন এফ-১৬ এবিজি মিডিয়া কাপ: চ্যাম্পিয়ন পাবে ৫০ লাখ টাকা, রানার্সআপ ২৫ লাখ ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি ফ্যাসিস্ট হাসিনার আমলে বিদেশে পাচার হয়েছে ২৮ লাখ কোটি টাকা: রাষ্ট্রপতি

রামানন্দপুরে জমজমাট ফুটবল ফাইনাল, ১ গোলে চ্যাম্পিয়ন কলেজ মোড় একাদশ

আব্দুল জব্বার সুজন, লালপুর, নাটোর প্রতিনিধি  / ১৯ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নাটোরের লালপুরে রামানন্দপুর যুব সংঘের উদ্যোগে জমজমাট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে দক্ষিণ লালপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কলেজ মোড় ফুটবল একাদশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে দর্শকদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক উৎসবমুখর মিলনমেলায়।

ফাইনাল খেলায় শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনাপূর্ণ লড়াই চলে। শেষ পর্যন্ত একমাত্র গোলের ব্যবধানে দক্ষিণ লালপুর ফুটবল একাদশকে পরাজিত করে কলেজ মোড় ফুটবল একাদশ। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। বিশেষ অতিথি ছিলেন লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলাম রবি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মতিউর রহমান মতি। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম রসুল বুদু।

এ সময় বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলে। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা খেলাধুলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন আরও বাড়ানো প্রয়োজন।

তাঁরা আরও বলেন, জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ। প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলোয়াড়দের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সৌজন্যবোধ তৈরি হয়। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং এলাকার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে রামানন্দপুর যুব সংঘের এ উদ্যোগ প্রশংসনীয়।

আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যেই এ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category