• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির ও পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন প্রবাসীদের দুয়ারে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় দৃঢ় অঙ্গীকার এক ম্যাচ বাকি থাকতে ব্রাজিল শিবিরে আতঙ্ক, নকআউট পর্বের শুরুতেই কঠিন প্রতিপক্ষ! বাংলাদেশের সন্নিকটে ৩ নতুন বিমানবন্দর তৈরি করবে ভারত সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৫ কামড় দেওয়া সাপ নিয়ে হসপিটালে যুবক বিদেশি পর্যটককে হেনস্তা, কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেপ্তার ডিসি সারওয়ারকে খোলা চিঠি, মাজারের বিরুদ্ধে অজানা তথ্য ফাঁস

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন

আব্দাহিয়ুর রহমান আপেল, নিজস্ব প্রতিবেদক / ১৭ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

সোমবার (২২ জুন) শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাগ্মিতা ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ’ বিষয়ের পক্ষে ও বিপক্ষে যুক্তি তুলে ধরে প্রতিযোগীরা তাদের মেধা, চিন্তাশক্তি ও উপস্থাপন দক্ষতার পরিচয় দেয়। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ বিষয়ে পক্ষে যুক্তি দেন উক্ত কলেজের শিক্ষার্থী তানজিলা কোরেশি মুক্তি, রাকিবুল ইসলাম আকন্দ, মোখলেছুর রহমান আরশ ও ফাতেমা আকন্দ এবং বিপক্ষে যুক্তি দেন ফারহানা ফেরদৌসী, মোবাশ্বিরা মিশু, আরশি আক্তার মেঘলা ও আর্নিকা আক্তার।

অনুষ্টানে বিচারকমন্ডলীর দায়িত্বে ছিলেন প্রভাষক বিশ্বনাথ রায়, নুরুন্নাহার বেগম ও মমিনুর রহমান।সময় নির্ধারনে ছিলেন ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বসিরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রাশেদুর রহমান রাশেদ,পাটগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত,পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক নুরুন্নবী রিপন সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category