• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

পে-স্কেল বাস্তবায়নে অর্থ যোগানে নতুন পদক্ষেপ সরকারের

অনলাইন ডেস্ক / ৬৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

নতুন ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণের পাশাপাশি নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন সরকারের জন্য বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি, দুর্বল রাজস্ব আহরণ, উচ্চ মূল্যস্ফীতি এবং ব্যাংকিং খাতের চাপের মধ্যে সরকারের অর্থায়ন সক্ষমতা পর্যালোচনায় আগামী ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফরে আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে প্রতিনিধি দল সফরের প্রথম দিন অর্থ বিভাগের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করবে। প্রথম বৈঠকে রাজস্বনীতি, বাজেট, মধ্যমেয়াদি বাজেট কাঠামো এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক অর্থায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় বৈঠকে নবম জাতীয় পে-স্কেল, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং এ খাতে বাজেট বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

চলতি বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। জুলাই মাস থেকেই নতুন পে-স্কেল কার্যকর হওয়ার কথা রয়েছে।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আইএমএফের সঙ্গে বৈঠকে সরকারের মধ্যমেয়াদি বাজেট কাঠামো, রাজস্ব বৃদ্ধির কৌশল, বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং নবম পে-স্কেলের অর্থায়ন পরিকল্পনা তুলে ধরা হবে। সরকারের আশা, এসব আলোচনার মাধ্যমে নতুন ঋণ কর্মসূচির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে নতুন পে-স্কেলের জন্য ৪৪ হাজার কোটি টাকার বেশি প্রয়োজন হবে। এ অর্থ বাজেটের অপ্রত্যাশিত ব্যয় খাতে সংরক্ষণ করা হয়েছে। তবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল পুরোপুরি বাস্তবায়ন করতে বছরে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার বেশি ব্যয় হতে পারে। আগামী অর্থবছরের মধ্যে ধাপে ধাপে পুরো পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এমন পরিস্থিতিতে আইএমএফ জানতে চাইছে, বর্তমান রাজস্ব আদায়ের ধারা, ব্যাংকিং খাতের দুর্বলতা, উচ্চ মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতির মধ্যে অতিরিক্ত এ ব্যয় সরকার কীভাবে সামাল দেবে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা রাজস্ব আহরণ। জিডিপির তুলনায় কর আদায়ের হার এখনও কম, অথচ সরকারি ব্যয় ধারাবাহিকভাবে বাড়ছে। তাই পে-স্কেলের মতো বড় ব্যয় কর্মসূচি বাস্তবায়নের আগে অর্থায়নের টেকসই উৎস নিশ্চিত করা জরুরি। অন্যথায় বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে।

উল্লেখ্য, বর্তমান সরকার আইএমএফের কাছে নতুন ঋণ কর্মসূচির জন্য আনুষ্ঠানিক আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে ঋণের শর্ত, সংস্কার কর্মসূচি এবং অর্থায়নের কাঠামো নিয়ে আলোচনা করতেই আইএমএফের প্রতিনিধি দল ঢাকা সফরে আসছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারের চাওয়া ৪৫০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের নতুন ঋণ কর্মসূচি শুধু বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার বিষয় নয়; এর সঙ্গে রাজস্ব প্রশাসনের সংস্কার, ব্যাংকিং খাত পুনর্গঠন, জ্বালানি খাতের সংস্কার এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়ও জড়িত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category