• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

রাজধানীতে ‘হজ পরবর্তী হাজীদের করণীয় কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

পবিত্র হজের শিক্ষা ও আদর্শকে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘হজ পরবর্তী হাজীদের করণীয় কর্মশালা-২০২৬’।

সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগস্থ হোটেল আশরাফিতে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জিয়ারতে কাবা ট্রাভেলস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম বিন সাঈদী, সিনিয়র সহ-সভাপতি, হাব। তিনি বলেন, হজ শুধু একটি আনুষ্ঠানিক ইবাদত নয়, বরং এটি একজন মুসলমানের চরিত্র, নৈতিকতা ও জীবনাচরণে ইতিবাচক পরিবর্তন আনার শিক্ষা দেয়। হজ থেকে ফিরে সেই শিক্ষার প্রতিফলন দৈনন্দিন জীবনে ঘটাতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী স্কলার মো. জাহিদুর রহমান, মাওলানা মাজহারুল ইসলাম আযহারী, ইনচার্জ, নিবরাস মাদরাসা, দক্ষিণ বনশ্রী, ঢাকা এবং অধ্যাপক ডা. মো. আসিফ মাসুদ চৌধুরী, অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। বক্তারা হজ-পরবর্তী আমল, আত্মশুদ্ধি, সুস্থ জীবনযাপন এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় হাজীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়ারতে কাবা ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন সরকার। তিনি বলেন, হজ পালনকারীদের জন্য এ ধরনের কর্মশালা তাদের হজের চেতনাকে ধরে রাখতে এবং সঠিক ইসলামী জীবনাচরণে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় বিপুলসংখ্যক হজযাত্রী, আলেম-ওলামা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্ব, দিকনির্দেশনামূলক আলোচনা এবং দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category