• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ঝালকাঠিতে দেশ বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি / / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ঝালকাঠি সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে থেকে প্রদত্ত গর্ভনিরোধক সামগ্রী দেশ বাংলা ফাউন্ডেশনের মাধ্যমে পৌরসভার ওয়ার্ড ভিত্তিক সক্ষম দম্পতিদের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষে স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়।

১৯ আগষ্ট বুধবার সকালে দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান এসকল সামগ্রী মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের হাতে তুলে দেন।

ফাউন্ডেশনের অফিস কনফারেন্স রুমে মাঠকর্মীদের প্রয়োজনীয় গর্ভনিরোধক সামগ্রী বিতরণকালে অফিসের কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা সহজলভ্য করা এবং দম্পতিদের প্রয়োজন অনুযায়ী নিরাপদ ও সচেতন পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত হওয়ার প্রত্যয় নিয়মিত সেবা প্রদান করা হয়ে থাকে।
দেশ বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নানামুখি স্বাস্থ্য সেবা সহ সামাজিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে স্বল্প মূল্যে গরীব অসহায় মেহনতি মানুষের আধুনিক ও উন্নত মানের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান বলেন, আমি মানবসেবার জন্য এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এ কাজে সফল হয়েছি। মানুষ এখান থেকে চিকিৎসা সেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সহযোগিতা পাচ্ছেন। আশা করি ভবিষ্যতে আরো বড় পরিসরে সেবা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category