• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

ঢাকা জেলা প্রতিনিধি | / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

কলেরা থেকে সুরক্ষিত রাখতে রাজধানীতে শুরু হয়েছে ওরাল কলেরা টিকাদান (OCV) ক্যাম্পেইন-২০২৬। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা ও সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এ কর্মসূচির আওতায় এলাকায় এলাকায় বিনামূল্যে দুই ডোজ কলেরার টিকা দেওয়া হবে।

রাজধানীর দয়াগঞ্জের ইবনে সিনার সামনে কাজি মেজবাহ বলেন নিজেকে সুস্থ রাখতে সবাইকে টিকা গ্রহণ করার অনুরোধ জানান।

আজ ২৭ শে আগস্ট থেকে প্রথম ডোজ এবং ৩০ শে সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। বিভিন্ন এলাকার বাসিন্দাদের কাছাকাছি টিকাদান কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক অথবা মোবাইল টিকাদান দলের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, কলেরা একটি পানিবাহিত সংক্রামক রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই নিরাপদ পানি পান, খাবার ঢেকে রাখা, খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়া জরুরি।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, কলেরা প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ে টিকার দুই ডোজ গ্রহণ করে কলেরা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
সচেতন হোন, নিরাপদ পানি পান করুন এবং কলেরা প্রতিরোধে টিকার দুই ডোজ গ্রহণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category