• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি

কুমিল্লা, নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি / ৮৯ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি (BM&DC) রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নাঙ্গলকোট সিটি হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ লোকমান হোসেন শুভ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও রোগীদের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে ডাঃ লোকমান হোসেন শুভ নাঙ্গলকোট সিটি হসপিটালে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তবে সম্প্রতি তার ব্যবহৃত প্রেসক্রিপশনে উল্লেখিত বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর (A-133662) যাচাই করে দেখা যায়, সেটি তার নামে নয়। অনুসন্ধানে জানা যায়, উক্ত রেজিস্ট্রেশন নম্বরটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BM&DC)-এ “ইসরাত জাহান ঐশী” নামে নিবন্ধিত।
এ ঘটনায় রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সচেতন মহল বলছেন, একজন চিকিৎসক যদি অন্য কারও বিএমডিসি নম্বর ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন, তবে তা শুধু প্রতারণাই নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। ভুল চিকিৎসা, অপারেশন বা প্রেসক্রিপশনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় কয়েকজন রোগী জানান, তারা চিকিৎসকের যোগ্যতা সম্পর্কে অবগত ছিলেন না। হাসপাতালের প্রতি আস্থা রেখেই চিকিৎসা নিয়েছেন। এখন বিষয়টি জানাজানি হওয়ার পর তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
স্বাস্থ্যসচেতন নাগরিকরা দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, ভূয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান সম্পূর্ণ বেআইনি এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। বিষয়টি জানাজানি হওয়ার পরে ডাঃ লোকমান হোসেন চেম্বার ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে নাঙ্গলকোট ডাঃ লোকমান হোসেন শুভর একাধিক বার কল করলেও মোবাইল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট সিটি হসপিটাল কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

তবে সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন এলাকায় ভুয়া ডাক্তার ও অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে নিয়মিত তদারকি বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে রোগীদেরও চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের বিএমডিসি রেজিস্ট্রেশন যাচাই করার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category