• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

“দঃ হালিশহর চেস ক্লাবের অভিনন্দন” ‘ফিদে আরবিটার হলেন চবি’র শিক্ষার্থী তানজিলা তুর নুর

ক্রিড়া প্রতিবেদক / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বিগত আগস্ট ২০২৫- ‘2nd CUCC International Open Rapid Rating Chess Tournament 2025’-এ অ্যাসিস্ট্যান্ট আরবিটার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে আরবিটিংয়ে যাত্রা শুরু করেন এবং পরে কাজের দক্ষতা- যোগ্যতার প্রমাণ দিয়ে একই বছরের ২৯ ডিসেম্বর ন্যাশনাল আরবিটার হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতার আলোকে গত ১৫ফেব্রুয়ারি’২৬-এ ফিদে এডুকেশন কমিশন কর্তৃক আয়োজিত ৩৪তম ‘প্রিপারেশন অব টিচার্স’ (Preparation of Teachers) কোর্স সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘ফিদে স্কুল ইনস্ট্রাক্টর’ (FIDE School Instructor) হিসেবে স্বীকৃতি অর্জন করেন ।

একই বছরের ২- ৫ অক্টোবর চেস সাউথ আফ্রিকা কর্তৃক আয়োজিত ও ফিদে (FIDE)-এর অধীনে অনুষ্ঠিত ৩৪০তম ইন্টারনেট-বেসড ফিদে আরবিটার সেমিনারে (The 240th Internet-Based FIDE Arbiters’ Seminar) অংশগ্রহণ করে পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে অর্জন করেন অনন্য ‘ফিদে আরবিটার সেমিনার নর্ম’ (FIDE Arbiter Seminar Norm)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (IER)-এ এম.এইড এ অধ্যয়নরত তিনি।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সাবেক সদস্য , চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতির প্রচার সম্পাদক এবং চট্টগ্রামের বিভিন্ন একাডেমিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে দেশের দাবাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে যাচ্ছেন এই নারী শিক্ষার্থী তানজিলা তুর নূর।

এই অনন্য অর্জনের জন্য দক্ষিণ হালিশহর চেস ক্লাব, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি,লাকী ক্লাব হালিশহর,গোসাইল ডাঙ্গা যুবক গোষ্ঠী দাবা কমিটির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সভাপতি নূরুল কবির মুসা, ফুটবল একাডেমির পরিচালক ও ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মোঃ আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা শুভেচ্ছা জানিয়েছেন।
আমরা তাহার উজ্জ্বল সাফল্য কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category