• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

দেবিদ্বার পৌরসভায় ভবন নির্মাণে অনুমোদন জটিলতায় অপরিকল্পিত নগরায়ন, রাজস্ব হারাচ্ছে সরকার

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় ভবন নির্মাণে অনুমোদন না পাওয়ায় অপরিকল্পিতভাবে গড়ে উঠছে আবাসিক এলাকা। এতে একদিকে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব, অন্যদিকে বাড়ছে জনদুর্ভোগ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ করে মোহনা আবাসিক এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে বহুতল ভবন। পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন না নেওয়ায় মানা হচ্ছে না বিল্ডিং কোড। রাখা হচ্ছে না রাস্তা, ড্রেন ও পর্যাপ্ত জায়গা।

এলাকাবাসীর অভিযোগ, তারা নিয়মিত পৌরকর পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মোহনা আবাসিক এলাকার বাসিন্দা মোঃ রফিক মিয়া বলেন, আমরা সরকারকে নিয়মিত পৌর ট্যাক্স দেই, কিন্তু সুবিধা ভোগ করতে পারি না। রাস্তা, পোল-কালভার্ট, ড্রেনের কোনো ব্যবস্থা নেই। বর্ষা এলেই চরম ভোগান্তি পোহাতে হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। ভাঙাচোরা রাস্তা আর কালভার্ট না থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। একটি ভবনের সাথে আরেকটি ভবন লাগোয়া হওয়ায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশেরও সুযোগ নেই।

সচেতন মহলের দাবি, পৌর কর্তৃপক্ষ ভবন নির্মাণে অনুমোদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করলে এবং নিয়মিত তদারকি বাড়ালে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, তেমনি একটি পরিকল্পিত ও বাসযোগ্য পৌরসভা গড়ে উঠবে।

এ বিষয়ে দেবিদ্বার পৌরসভার প্রসাশক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন বলেন গত ৫ ই আগষ্টে ২০২৪ ইং সরকার পরিবর্তনের ফলে আওয়ামী লীগ সমর্থিত পৌর মেয়র সহ অনেক কাউন্সিলর পালিয়ে যায় যার ফলে অনুমোদন কমিটি বিলুপ্ত হয়ে যায় । তার পর থেকে বিভিন্ন প্রক্ষাপটে কমিটি করা হয়নি। যার ফলে অনুমোদন জটিলতা সৃষ্টি হয়। তবে বর্তমান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কে নিয়ে কমিটি করা হয়েছে অনুমোদনে আর কোন জটিলতা থাকবে না।এখন থেকে ভবন নির্মাণে অনুমোদন প্রত্যাশী আবেদন করলে যাচাই বাছাই করে অনুমোদন দেওয়া যাবে। পাশাপাশি আর কোন অনুমোদনহীন বাড়ি করতে দেওয়া হবেনা। যারা অনুমোদন না নিয়ে ভবন নির্মাণ করবে তাদের বিরুদ্ধে পৌর প্রসাশন আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category