• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

দেবিদ্বারে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবিদ্বার কুমিল্লা / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে দেবিদ্বার পৌরসভার বারেরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে একই এলাকার মৃত কাদিম আলীর ছেলে মো. সুলতান মিয়া (৪২) বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটি ৩৩নং বারেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান করছিল। এ সময় মো. সুলতান মিয়া শিশুটিকে বিদ্যালয় সংলগ্ন পূর্ব পাশের নিজ মালিকানাধীন কলাবাগানের ভেতরে নিয়ে যান। সেখানে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান।

​এ সময় প্রতিবেশী শাহিনা আক্তার ঘটনাটি দেখতে পান। বিষয়টি টের পেয়ে সুলতান মিয়া শিশুটিকে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি বিদ্যালয়ে গিয়ে কান্নাকাটি শুরু করে এবং প্রধান শিক্ষক আজিজা সুলতানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মনিরুল হক প্রফেসরসহ উপস্থিত শিক্ষক ও স্থানীয়দের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়।

​স্থানীয়রা আরও জানান, অভিযুক্ত সুলতান আ‌গেও এলাকার ছোট শিশুদের চকলেট ও খাবারের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়ে ছিলেন।

​ভুক্তভোগী শিশুর বাবা বলেন, “আমার অবুঝ মেয়েটি স্কুলে যাওয়ার পথে সুলতান মিয়া তাকে কলাবাগানে নিয়ে সর্বনাশ করার চেষ্টা করেছে। আমরা এ ঘটনার বিচার চাইতে গেলে উল্টো তারা আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। নিরুপায় হয়ে সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি থানায় অভিযোগ করেছি।”

​বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর কাজী মনিরুল ইসলাম বলেন, ” বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ভিকটিম সম্পর্কে সুলতানের ভাতিজি হয়। ঘটনার পর সে পালিয়ে যাওয়ায় আমরা ভিক্টিমের বাবাকে আইনি আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।”

​অভিযুক্ত সুলতান পলাতক থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

​ঘটনার বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, “শিশুকে যৌন নিপীড়‌নের ঘটনায় ভুক্তভোগীর বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category