ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গভীর রাতে ড্রোন উড়িয়ে ডাকাতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত ১১ ঘটিকার সময় শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের উপর রাতের অন্ধকারে একটি ড্রোন উড়তে দেখা যায়।
এ খবর মুহূর্তের মধ্যে সমস্ত গ্রামে ছড়িয়ে পড়িলে গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা করেন গ্রামে ডাকাত পড়েছে, বাইকিং হওয়ার সাথে সাথে গ্রামের নারী পুরুষ তারা তাদের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় এবং প্রত্যেকের বাড়ির সামনে সারা রাত জেগে পাহারা দিতে শুরু করেন, ঘটনাটি মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর উপজেলার একাধিক ইউনিয়নে বিভিন্ন গ্রামে একই অভিযোগে মসজিদের মাইকে ঘোষণার খবর পাওয়া গেছে।
রাতের মধ্যেই গোপালপুর গ্রামের একাধিক ব্যক্তির সাথে মুঠোফোনে কথা হলে তারা সাংবাদিকদের বলেন, ড্রোনের মাধ্যমে বিভিন্ন বাড়িঘর ও এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতের বেলায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তারা আরো বলেন রাত গভীর হলে অপরিচিত ড্রোন উড়তে দেখে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্ভাব্য ডাকাতির আশঙ্কায় অনেকে রাত জেগে পাহারা দিচ্ছেন। দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর দাবি, ড্রোন উড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। পাশাপাশি রাতে পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়েছেন তাঁরা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ডাকাতির কোনো সুনির্দিষ্ট ঘটনা বা ড্রোনের সঙ্গে ডাকাতির সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন উপজেলার একাধিক গ্রামে রাতের অন্ধকারে লাইটিং দেখা যায় তবে এ বিষয়ে আতঙ্ক হওয়ার কিছুই নেই পুলিশের পক্ষ থেকে রাতের পাহারা জোরদার সহ গ্রামবাসী সচেতন রয়েছে, তিনি আরো বলেন বিষয়টি নিয়ে আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং যে সকল গ্রামে এ ধরনের লাইটিং দেখা যায় ঐ সকল গ্রামে পুলিশের নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।