১৭ নভেম্বর শ্রমিক কল্যাণ তহবিলের ৫৩ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৩২৪ টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে চট্টগ্রাম অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী ও শ্রমিকরা।
গত ১৫ নভেম্বর, সকাল ১১টায় নগরীর বন্দরটিলায় সংগঠনটির কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, আত্মসাৎ করা অর্থ উদ্ধার এবং শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাগর, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, কার্যকরী সহ-সভাপতি শফিউল মুস্তফা শামীম, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. হারুন উর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান, অর্থ সম্পাদক মো. ওয়াসিফ, লাইন সম্পাদক আবু তাহের জাফর ও মো. ইরফান এবং অফিস সম্পাদক মো. ইসমাইলসহ নেতাকর্মী ও শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদের ন্যায্য পাওনা ফিরিয়ে দিতে হবে।