• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

অনলাইন ডেস্ক / ২৬ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে ই-ভ্যাট সিস্টেমের সার্ভার জটিলতার কারণে নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারা করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত কোনো ধরনের সুদ ও জরিমানা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার এ-সংক্রান্ত বিশেষ আদেশ জারি করে এনবিআর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আদেশটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়, গত ১৫ নভেম্বর থেকে ই-ভ্যাট সিস্টেমে একই সময়ে ব্যবহারকারীর (কনকারেন্ট ইউজার) সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে নির্ধারিত সময়ের মধ্যে অক্টোবর মাসের কর রিটার্ন দাখিলের কার্যক্রম ব্যাহত হয়।

এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর।

নতুন নির্দেশনা অনুযায়ী, করদাতারা আগামী ২২ নভেম্বর পর্যন্ত অনলাইনে অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। এই বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো সুদ বা জরিমানা দিতে হবে না।

রিটার্ন জমা দেবেন যেভাবে 

করদাতাদের অক্টোবর মাসের ভ্যাট রিটার্ন অনলাইনে ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে দাখিল করতে হবে। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে ই-ভ্যাট সিস্টেমে প্রবেশ করে রিটার্ন জমার কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ২২ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলেই এ ক্ষেত্রে কোনো সুদ বা জরিমানা প্রযোজ্য হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category