নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি বিক্রি করে অন্যত্র চলে যেতে রাজি না হওয়ায় এক পরিবারের বসতবাড়ি ও স্বজনদের একাধিক স্থাপনা ভেকু (এক্সকাভেটর) দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা। মামলায় ক্ষয়ক্ষতি ও লুট হওয়া সম্পদের পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিএনপির একাধিক নেতাকর্মীসহ
মামলায় এজাহার ১৪ জন আসামি হলেন, মোঃ শাহীন (৪০) মোঃ সজীব (৪০) মোঃ গোলাম মোস্তফা সুমন (৪০) মোঃ সবুজ (২৮) মোঃ মাহাবুব (৩৫) মোঃ বিল্লাল (৩২) মোঃ কাদের (৩০) মোঃ রবিন (২৮) মোঃ মেহের আলী (৩৫) মোহাম্মদ আলী (৩০) মোঃ রিদয় (২৫) মোঃ শরীফ (২৭) মোঃ প্রিতম (২৫) ও মোঃ জসিম (৬০)
জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছেন।
বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীন (৫৫)। তবে মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের ‘মা ভিলা’ নামের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাদীর অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর তিন সন্তানকে নিয়ে ওই বাড়িতে বসবাস করছেন তিনি। প্রায় ছয় মাস ধরে শাহিন ওরফে স্বর্ণকার শাহিন তাঁকে জমি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। রাজি না হওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এজাহারে বলা হয়, ঘটনার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভেকু ও ট্রাকসহ অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে চার কক্ষবিশিষ্ট টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেন। এ সময় প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, স্মার্টফোন, আসবাবপত্র ও বাড়ির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয় বলে অভিযোগ রয়েছে।
একই সময় বাদীর বড় ভাই জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর চালিয়ে সাত ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করা হয়। ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার সাত কক্ষবিশিষ্ট বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং ক্যাশবক্সের ৪৫ হাজার টাকা লুট হয়েছে বলে দাবি করা হয়েছে।
হামলার সময় বাধা দিতে গেলে বাড়ির ভাড়াটিয়া ও বেকারির কর্মচারীদের মারধর এবং কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগও রয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বসতবাড়ি ও বেকারি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম অনিশ্চয়তায় পড়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, লুট হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।