• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জে পুলিশ হত্যা মামলা, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক / ২৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও এসআরবি। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিয়াজ ওরফে ডেভিড পালানোর চেষ্টাকালে গুলিবিদ্ধ হয়। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশের অভিযানে রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।

নিহত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

মো. হাসিনুজ্জামান বলেন, পৃথক দল গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে। আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

হাসিনুজ্জামান আরও বলেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category