• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

আগরতলায় আ.লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্ত পরিদর্শনে আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আখাউড়া উপজেলা বিএনপি এ কর্মসূচি পালন করে।

এর আগে দুপুরে আগরতলায় আসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে প্রতিনিধি দলে দলটির ৫-৭ জন জ্যেষ্ঠ নেতা রয়েছেন বলে সূত্রে জানা গেছে।

বিকেলে আখাউড়া উপজেলা সদর থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে আখাউড়া স্থলবন্দরে আসেন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার তিনটি সীমান্তবর্তী উপজেলা রয়েছে। আমরা খবর পেয়েছি, তিন উপজেলার যে কোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি দল নাশকতা করার জন্য প্রবেশ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে আমাদের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার জন্য বলেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category