• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক / ২২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরায় নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে তার স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। পরে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শওকত নাছিমাকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকতকে দেন। এরপরও নির্যাতন বন্ধ হয়নি বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে শওকত আলী কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। তখন নাছিমা ও তার সন্তানরা সাতক্ষীরা শহরের ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শওকত তাদের ভরণপোষণ বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় শওকত, তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।

মামলার বিবরণ অনুযায়ী, নোটিশের আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে আটটার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও তাদের মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাড়িতে যান। সেখানে তারা নাছিমাকে মারধর করেন এবং তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন বিচারিক হাকিমের কাছে জবানবন্দি দিয়েছিলেন। মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। অন্য দুই আসামি হাসিনা খাতুন ও ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডিত ও খালাসপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category