কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
কুমিল্লা জেলা প্রতিনিধি
/ ৩০
Time View
Update :
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
Share
দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
মিছিলে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদ জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন সড়কে নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে।