• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব

অনলাইন ডেস্ক / ২৭ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় অর্থের জোগানদাতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কর ফাঁকি খতিয়ে দেখতে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ এবং চার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর সূত্রে জানা যায়, তালিকায় ৯৭ জন ব্যক্তির নাম ও পদবি উল্লেখ রয়েছে। তাদের মধ্যে গোপালগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতা, জনপ্রতিনিধি এবং সাবেক সরকারি কর্মকর্তার নাম রয়েছে।

তালিকায় নাম থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী খসরুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব মো. সিরাজুল হক খান, তার স্ত্রী আশরাফুন নাহার, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কামরুজ্জামান ভূঁইয়া, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন), মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার এবং একই উপজেলার উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া।

এছাড়া কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের নামও তালিকায় রয়েছে।

তালিকা অনুযায়ী, গোপালগঞ্জ সদর উপজেলায় ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন, কোটালীপাড়ায় ৩২ জন, মুকসুদপুরে ১৪ জন এবং কাশিয়ানীতে ১৯ জনের নাম রয়েছে। সব মিলিয়ে ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দের তালিকা করা হয়েছে। তালিকায় চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলবের তথ্যও রয়েছে।

এনবিআরের এ উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয়কর নথি এবং আর্থিক লেনদেন পর্যালোচনা করে কর ফাঁকির তথ্য অনুসন্ধান করা হবে।

১৫ থেকে ১৯ নভেম্বর গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ, সড়ক অবরোধ, পুলিশ স্থাপনায় হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনাও ঘটে। সূত্র: বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category