• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

প্রশিক্ষণরত আরও ৮ এসআইকে শোকজ

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (এসআই) ৪০তম ব্যাচের আরও আট জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) পুলিশ একাডেমির বেসিক ট্রেনিং-২ এর পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সাক্ষরিত এ নোটিশে অভিযুক্তদের তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর বিকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে গেইম প্যারেড করার সময় অভিযুক্তরা শৃঙ্খলা ভঙ্গ করেন। তারা কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে প্যারেডের সময় দৌড়ে না গিয়ে হেটে হেটে চলতে থাকেন এবং বিশৃঙ্খলার চেষ্টা করেন। কেন তাদের অব্যাহতি দেওয়া হবে না তা চিঠি প্রাপ্তির তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ একাডেমির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল একে এম এহসানুল্লাহ বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category