• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

‘শেখ হাসিনা-ওবায়দুল কাদেরের সঙ্গে জিএম কাদের- চুন্নুরও প্রতীকী ফাঁসি সোমবার’

অনলাইন ডেস্ক / / / ৯৭ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছেন, ‘সোমবার দুপুর ২টায় টিএসসিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলের নেতাদের প্রতীকী ফঁাসি দেওয়া হবে। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মুজিবুল হক চুন্নুসহ ফ্যাসিবাদী নেতাকর্মীদের প্রতীকী ফঁাসি দেওয়া হবে।’

রোববার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে ইয়ামিন মোল্লা বলেন, ছাত্রলীগকে যেভাবে গেজেটের মাধ্যমে নিষদ্ধি করা হয়েছে সেভাবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদী দলগুলোকে নিষদ্ধি করুন, দোষীদের গ্রেফতার করুন। কেননা জনতার রায় হলো ফ্যাসিবাদী শত্রুদের নিষদ্ধি করতে হবে। তিনি বলেন, সরকারকে জনগণের ভাষা বুঝতে হবে। গণঅভু্যত্থান আইন মেনে হয়নি। তাই আইনের বাইরে গিয়ে সরকারকে অ্যাকশন নিতে হবে। জাতীয় ঐকমত্যের সরকার বা বিপ্লবী সরকার গঠন করতে হবে। গণভবনের মতো জাতীয় পার্টির কার্যালয়কে জুলাই স্মৃতি সংগ্রহশালা বানাতে হবে। সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদী প্রথার বিলোপ সাধন করতে হবে, না হলে জনগণকে ভুগতে হবে।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতার পক্ষে দুটি দাবি জানানো হয়। এগুলো হলো আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ফ্যাসিবাদের দোসর যে দলগুলো গুম, খুন, গণহত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষদ্ধি করতে হবে এবং আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ নিষদ্ধি করতে হবে।

ইয়ামিন মোল্লা আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে তিনি বলেছেন বিএনপি রাজনৈতিক দল নিষদ্ধি চায় না। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের দোসরদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের লড়াইকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র বলেও তিনি মন্তব্য করেছেন। উনার কাছে ভুল তথ্য থাকায় এমন কথা বলেছেন না কি এটা তাদের দলীয় অবস্থান?’ এ ব্যাপারে বিএনপিকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, টিএসসিতে শত শত শহীদ-আহত পরিবারের লোকজন বিচারের দাবি জানাচ্ছেন, তারা আওয়ামী লীগ ও তার দোসরদের পুনরুত্থান চান না। যারা গুম, খুন, হত্যা করেছে তাদের রাজনৈতিক অপতৎপরতা বন্ধ করতে হবে।

বিএনপি দুর্বল বিরোধী দল নিয়ে নির্বাচনের খেলা খেলতে চাচ্ছে কিনা এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ইয়ামিন মোল্লা বলেন, এ মুহূর্তে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি হলো সবচেয়ে দুর্বল বিরোধী দল। তাদের নির্বাচনে এনে নিজেদের বিজয় সুনিশ্চিত করার জন্য বিএনপি কোনো খেলা খেলতে চাচ্ছে কিনা তা বিএনপির কাছে প্রশ্ন রইল। তিনি বলেন, ইনিয়ে-বিনিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কাজ করছে জাতীয় পার্টি। রংপুরে লাঠিসোঁটা নিয়ে তারা জঙ্গি মিছিল করেছে। তাদের সমাবেশে আওয়ামী লীগ সারা দেশ থেকে লোক পাঠাচ্ছে। জিএম কাদের এটা স্বীকারও করেছেন। জাতীয় পার্টির অফিসের সামনে মশাল মিছিলে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা হামলা চালিয়েছে। অথচ সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। ২৪-এর নির্বাচনে যারা অংশ নিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তাদের সম্পদের তদন্ত করার দাবিও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category