• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

পুলিশ হেফাজতে হাসপাতাল ছাড়লেন সাবেক মন্ত্রী শাজাহান খান

অনলাইন ডেস্ক / / / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। জানা যায় তিনি রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ বোধ করেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের নতুন ভবনের হৃদরোগ বিভাগ থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক।

তিনি জানান, সুস্থ বোধ করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে এখান থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ডিবি কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানিয়েছিলেন, অসুস্থ হওয়ায় শাহজাহান খানকে হাসপাতালে নিয়ে আসে। তিনি বুকে ব্যথা ও শরীর দুর্বলতার কথা বলেন। রক্তচাপও বেশি ছিল। আগেই তার বুকে রিং পরানো আছে।

কিছু পরীক্ষানিরীক্ষা শেষে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করানো হয়েছিল বলেও জানান মেডিকেল অফিসার।

এর আগে কিশোর আব্দুল মোতালিব (১৪) হত্যা মামলায় ৫ সেপ্টেম্বর মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category