• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

দেশেই ক্যান্সার চিকিৎসার পূর্ণ ব্যবস্থা তৈরি করতে হবে: ডা. সৈয়দ আকরাম

অনলাইন ডেস্ক / / / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন বলেছেন, দেশে ক্যান্সারের চিকিৎসা এখন দুর্বিষহ অবস্থায় রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে কার্যকরভাবে ক্যান্সারের চিকিৎসা কাজ করছে না।

ফলে বাধ্য হয়ে রোগীদের বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। এছাড়া দেশের বাইরেও যেতে হচ্ছে, এতে করে প্রায় পাঁচ মিলিয়ন ডলার দেশ থেকে চলে যাচ্ছে। সুতরাং সরকারের উচিত দেশেই ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা তৈরি করা।

শুক্রবার (২৯ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আকরাম হোসেন বলেন, বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা করা বেশ কঠিন। দেশে আর্লি ডায়াগনোসিসের তেমন সুব্যবস্থা নেই। যতই সচেতনতা বৃদ্ধি করা হোক না কেন, একজন ক্যান্সার রোগীর ক্ষেত্রে যদি আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা করা না যায়, তাহলে তা সুফল বয়ে আনবে না। কাজটা খুব কঠিন নয়, চাইলেই সম্ভব। কারণ প্রতিটি হাসপাতালেই প্রয়োজনীয় লজিস্টিক থাকে। এর জন্য দরকার হলো উদ্যোগ।

বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার বিষয়ক সংস্কার কমিশনের সদস্য হালিদা হানুম আখতার ও সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হাকিম মজুমদার।  অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচির মূল্যায়ন ও সুপারিশের কারণে ১০ সাংবাদিককে কৃতজ্ঞতা স্মারক তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category