• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমছে

অনলাইন ডেস্ক / / / ১১৭ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ নম্বর করার প্রস্তাব করা হয়েছে, যা অনুমোদন পাওয়া গেলে ৪৪তম বিসিএস পরীক্ষা থেকে কার্যকর হবে।

আর বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি। ৪৭তম বিসিএস থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিএসসির কর্মকর্তারা বলছেন, পিএসসি ও তার কার্যক্রম সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সার্বিক দিক বিবেচনায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর উদ্যোগ নেওয়া হয়। এছাড়া আবেদন ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ৩৫০ টাকা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা প্রস্তাব করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে বলে জানান পিএসসির কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category