• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

‘আমার একটা কর্মী মারা গেল, এটা আমার ব্যর্থতা না?’

অনলাইন ডেস্ক / / / ৯১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় ফায়ার সার্ভিসকর্মী শোয়ানুর জামান নয়নের নিহত ঘটনার বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বিচার অবশ্যই হবে। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার ব্যর্থতা না? এটার জন্য আমি শোকাহত না?

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হেডকোয়ার্টারে (বঙ্গবাজারের অপজিটে) নয়নের জানাজা সম্পন্ন হয়। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি বলব এটা ব্যর্থতা। ট্রাক ওই সময় ওখানে চলাচল করার কথা ছিল না। আমরা ট্রাক চালককে ধরেছি এবং তাকে আইনের আওতায় আনব।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, এই যে ছেলেটা চলে গেল, সবচেয়ে বেশি বেশি কষ্ট পাচ্ছে ওর মা-বাবা। অনেকে অনেক সময় আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু মা-বাবা কিন্তু সহজে ভুলতে পারবে না। আমরা হয়তো একসময় ভুলে যাবো। কিন্তু তাদের সন্তানকে তারা ভুলতে পারবে না। তার মা-বাবা যাতে ভালো থাকতে পারে, তার জন্য যত যা দরকার আমরা দেখব।

সচিবালয়ের আগুনে নেভাতে ৬ ঘণ্টা সময় কেন লাগল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন নেভাতে কতক্ষণ লাগবে, আমরা তো সেটা এভাবে বলতে পারবো না। আগুনের ধরন, ফায়ার সার্ভিসের গাড়ি আসা, পানি সরবরাহের ওপর নির্ভর করে। অনেক সময় অনেক প্রতিবন্ধকতা থাকে। কিন্তু তারা সর্বাত্মক চেষ্টা করেছে এবং ১৯টা ইউনিট একসঙ্গে কাজ করেছে।

আগুনের সূত্রপাত নিয়ে তিনি আরও বলেন, আমরা একটি হাই-পাওয়ার তদন্ত কমিটি করে দিয়েছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি প্রতিবেদন দিলে আপনারা জানতে পারবেন আগুনের সূত্রপাত কীভাবে।

এদিকে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা পতিত প্রশাসনে ঘাপটি মেরে থাকা কিছু কর্মকর্তাদের দায়ী করেন। এ প্রসঙ্গ তুলে ধরা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমি তদন্তের আগে কিছু বলতে পারবো না। যেহেতু আমরা তদন্ত কমিটি করে দিয়েছি, তারা প্রতিবেদন দিলেই এটা আমি আপনাদের বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category