অন্যদিকে সরকারের পক্ষে রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম।
রানিং স্টাফদের কর্মবিরতি এবং এর ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। রানিং স্টাফদের প্রধান দাবি হলো, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করা।
এর আগে, সোমবার দিবাগত রাত ১২টার পর কর্মবিরতির অংশ হিসেবে রানিং স্টাফরা শিডিউল অনুযায়ী ট্রেনগুলোতে কাজ করতে অস্বীকৃতি জানান। এর ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়তে পারেনি এবং সারা দেশে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।







