• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ছয় অভিযোগ জানিয়ে মেয়েরা কাঁদলেন, কাঁদালেন

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫

পিটার বাটলার কোচ হিসেবে থাকলে আর অনুশীলনে তো নামবেই না; এমনকি ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন। এসময় মেয়েরা কান্না আটকাতে পারেননি। তাদের এ অবস্থা দেখে উপস্থিত অনেকের চোখ ছলছল করছিল।

কান্না জড়িত কণ্ঠে মাসুরা পারভিন বলেন, ‘আমরা আসলে চেয়েছিলাম ফুটবলের সঙ্গে থাকতে, যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব।’

কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতেই বিশেষ একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার রাতেই জরুরি সভা ডেকে সাত সদস্যের কমিটি গঠন করেছেন সভাপতি তাবিথ আউয়াল।

যেখানে প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। তার সঙ্গে আছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য শাখাওয়াত হোসেন শাহীন।

বাফুফে সূত্রে জানা গেছে, মেয়েদের এসব অভিযোগ যাচাই-বাছাই করা হবে। প্রত্যেক নারী ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনা হবে।

এরপর আগামী বৃহস্পতিবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে এই কমিটি তাদের যাচাই-বাছাইয়ের প্রতিবেদন জানাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category