• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

সবুজ প্রবৃদ্ধিতে নেতৃত্বে প্রস্তুত বাংলাদেশ: রিজওয়ানা হাসান

অনলাইন ডেস্ক / / / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

টেকসই উন্নয়ন ও সবুজ প্রবৃদ্ধিনির্ভর অর্থনীতিতে নেতৃত্ব দিতে বাংলাদেশ প্রস্তুত— এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নির্বাহী পরিচালক রত্নাকর অধিকারীর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে তিনি উন্নত দেশগুলোর সঙ্গে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “রপ্তানিকারক ও ভোক্তার স্বার্থরক্ষায় ভারসাম্যপূর্ণ ও অংশগ্রহণমূলক বাণিজ্য আলোচনা প্রয়োজন।”

রত্নাকর অধিকারী বৈঠকে বলেন, “তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি খাতে বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তন বাংলাদেশের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এ অবস্থায় রপ্তানিমুখী শিল্প স্থাপনা দ্রুত প্রস্তুত করা জরুরি।”

তিনি আরও বলেন, “আঞ্চলিক বাণিজ্যনীতির পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাণিজ্যিক অংশীদারে বৈচিত্র আনা জরুরি। বাণিজ্য ও পরিবেশনীতির সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ নিতে পারে।”

রিজওয়ানা হাসান বিকল্প রপ্তানি ও পরিবহন রুট গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, “অর্থনৈতিক স্বায়ত্তশাসনই টিকে থাকার মূল চাবিকাঠি।”

রত্নাকর অধিকারী উদাহরণ দেন ইআইএফ সহায়তাপ্রাপ্ত দেশ গাম্বিয়ায় সবুজ পুনরুদ্ধার পরিকল্পনা ও টেকসই শিল্প উন্নয়নে বাণিজ্য ও পরিবেশ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগের।

বৈঠকের শেষে, উভয় পক্ষ টেকসই বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা এবং সবুজ শিল্পে বিনিয়োগের নতুন পথ খুঁজতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category