• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

সচিবালয়ে চতুর্থ দিনের মতো বিক্ষোভ

অনলাইন ডেস্ক / / / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে চতুর্থ দিনের মত আজও বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ চলছে। তবে, আজকে সচিবালয়ে কোনো দর্শনার্থী ঢুকতে পারবে না। গতকাল রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফলে সচিবালয়ে আজকে সাংবাদিকদের ঢোকাও নিষেধ করে দেয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, দুপুর নাগাদ কর্মচারীদের আন্দোলন স্বাভাবিক হয়ে আসলে তখন সাংবাদিক ভেতরে ঢুকতে পারবেন।

সোমবার (২৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনিবার্য কারণবশত আগামী ২৭ মে ২০২৫ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে সকল ধরনের দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বিপাকে পড়ে যায়। সচিবালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দেখা দেয় বিশৃঙ্খলা, যা জনসেবায় ব্যাঘাত ঘটায়।

পরিস্থিতি সামাল দিতে নতুন পদক্ষেপ নেয় বর্তমান সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘সরকারি চাকরি আইন-২০১৮’ করে আরও কঠোর ও সময়সীমাবদ্ধ শাস্তির বিধান আনা হয়েছে। সংশোধিত প্রস্তাবে বলা হয়, অভিযোগ গঠনের তারিখ থেকে সর্বোচ্চ ২৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে।

দায়িত্বে অবহেলা, অফিসে বিশৃঙ্খলা বা ক্ষমতার অপব্যবহারজনিত অভিযোগ আর দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে আটকে থাকবে না। দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে এই পরিবর্তন আনা হয়েছে। রোববার (২৫ মে) রাতে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ প্রকাশ করা হয়েছে। চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে- এমন বিধান রেখে এ অধ্যাদেশ জারি করেছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category