সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ পর্যালোচনা করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে দুই সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৪ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির সদস্য আরেক সদস্য করা হয়েছে মন্ত্রিপরিষদ সচিবকে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সম্প্রতি জারিকৃত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা এবং আন্দোলনরত সংগঠনসমূহের সঙ্গে আলাপ-আলোচনাক্রমে যথা শিগগিরই সুচিন্তিত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে আহ্বায়ক এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ও মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদকে সদস্য করে কমিটি করা হয়েছে।
কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। অবিলম্বে এটি কার্যকর হবে।