• শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু বিএনপির শাসন কেমন হবে দুই মাসেই বুঝে গেছে জনগণ: মঞ্জু রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পহেলা জুলাই থেকে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ৭৯ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

তিনি বলেন, এই সময়ের মধ্যে যেসব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে, সেগুলো যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ সোমবার (৩০ জুন) দুপুরে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি উপদেষ্টা আসিফের সঙ্গে ম্যাগজিন বহনের প্রসঙ্গেও কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, উপদেষ্টা আসিফ ভুলবশত তার সঙ্গে একটি ম্যাগজিন নিয়ে গিয়েছিলেন। এটি একে-৪৭-এর ম্যাগজিন ছিল না। এটি নিছকই একটি ভুল ছিল।

তবে প্রশ্ন উঠেছে, প্রথম পর্যায়ের নিরাপত্তা চেকিংয়ে কীভাবে এই ম্যাগজিনটি নজর এড়াল। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রাথমিক চেকিংয়ে কার গাফিলতিতে ম্যাগজিনটি ধরা পড়েনি, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে আইনশৃঙ্খলা অবনতি হয়নি বরং দিনদিন ভালো হচ্ছে। কুমিল্লা এবং পটুয়াখালীর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মন্তব্য এখন ভালো।

তিনি আরও বলেন, সরকার দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারিতে রয়েছে। কেউ যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, সেজন্য সব সংস্থাকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category