• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে হাড়িভাঙা আম পাঠালেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ উপহারসামগ্রী ভারতে পাঠানো হয়। কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে এই উপহার হস্তান্তর করে বাংলাদেশ সরকার।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬০টি কার্টনে করে ৩০০ কেজি আম পাঠানো হয়েছে, প্রতিটি কার্টনে ছিল ৫ কেজি করে সুস্বাদু হাড়িভাঙ্গা আম। এসব আম ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, এই উপহার সামগ্রী ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির কাছে পৌঁছে দেওয়া হবে। এসময় আমের সাথে সংযুক্ত ছিল প্রধান উপদেষ্টার শুভেচ্ছাবার্তাসহ একটি ‘কমপ্লিমেন্টারি কার্ড’ এবং ‘Wrapping Paper’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ থেকে উপহার প্রেরণের এই প্রক্রিয়া সমন্বয় করা হয়। সরকারের উচ্চ পর্যায়ের এমন মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, প্রতিবছরই কূটনৈতিক শুভেচ্ছা হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায় থেকে ভারতের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য মৌসুমি ফল উপহার পাঠানো হয়। এর মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category