• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে বাড়তি শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

অনলাইন ডেস্ক / / ২০৫ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে তুলা ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশে এ সুবিধার কথা উল্লেখ রয়েছে, যা মার্কিন তুলা ব্যবহারকারীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ সৃষ্টি করেছে। তবে এক্ষেত্রে মোট ব্যবহৃত তুলার ২০ শতাংশ বা তার বেশি আমদানি করতে হবে। এই সুযোগকে স্বাগত জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ।

আজ শনিবার (২ আগস্ট) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা ট্রাম্প প্রশাসনের ট্যারিফ-সংক্রান্ত নির্বাহী আদেশে বিষয়টি পেয়েছি। এরপরই বিষয়টি নিশ্চিত করতে ইউএস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, যাতে ইউএস কাস্টমস এই নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা নেয়। কারণ এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উৎপাদন খরচ কমবে এবং মার্কিন তুলার দামেও স্বস্তি আসবে।’

বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার কয়েকটি দেশ থেকে তুলা আমদানি করে বাংলাদেশ। বিজিএমইএ সভাপতি জানান,
‘আমাদের যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানির প্রায় ৭৫ শতাংশই তুলাভিত্তিক। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, যদি ন্যূনতম ২০ শতাংশ মার্কিন তুলা বা কাঁচামাল ব্যবহৃত হয়, তাহলে বাড়তি ২০ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে না। এটি আমাদের জন্য বড় সুবিধা।’

তবে মাহমুদ হাসান খান সতর্ক করে বলেন, ‘এতে আত্মতুষ্টির সুযোগ নেই। কারণ, আদেশে উল্লেখ আছে, কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলমান রয়েছে। এসব চুক্তি বাস্তবায়িত হলে তাদের শুল্ক আরও কমে যেতে পারে। সে ক্ষেত্রে বাংলাদেশকে আলোচনা অব্যাহত রাখতে হবে, যাতে প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ি।’

এদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। সে হিসাবে শুল্ক ১৫ শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category