• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

মোহাম্মদপুর থানার এসি-পরিদর্শকসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

অনলাইন ডেস্ক / / ১০০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

দায়িত্বে অবহেলার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানার সহকারী পুলিশ কমিশনার (এসি), পরিদর্শক (তদন্ত) এবং একজন ডিউটি অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন— সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম এবং ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদ। তাদের ডিএমপি সদর দপ্তর ও রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডিএমপির পক্ষ থেকে প্রতিটি থানাকে বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল, কারণ সম্প্রতি বিভিন্ন এলাকায় হঠাৎ করে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে। এই সতর্কতার মধ্যেই শুক্রবার দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম আকস্মিকভাবে মোহাম্মদপুর থানা পরিদর্শনে যান।

পরিদর্শনের সময় তিনি দেখতে পান যে, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিজেদের ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছিলেন। এই দায়িত্বে অবহেলার কারণে তাৎক্ষণিকভাবে তিনি ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেন।

ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলা পুলিশ সদর দপ্তরের নজরে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category