গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেটে একটি সেমিপাকা টিনশেড কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন ফায়ারফাইটার ও ১ জন অফিসারসহ মোট ৪ জন আহত হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ২৯ মিনিটের সময়ে আগুন লাগার ঘটনা ঘটে। ৩টা ৪৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানিয়েছে, ঘটনাস্থলে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজ অব্যাহত রয়েছে। আহত ফায়ার সার্ভিস সদস্যদের তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, গোডাউনে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হয়, যার ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।