• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

ফ্যাসিস্ট হাসিনার কারণে খালেদা জিয়া আজ মৃত্যুশয্যায়: রিজভী

অনলাইন ডেস্ক / / ৬৫ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট শেখ হাসিনা নিরাপদে হরিলুট করার জন্য খালেদা জিয়াকে পথের কাঁটা মনে করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আর এ জন্য তাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে যত ধরনের চক্রান্ত সব করেছে। খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলে গেলেন আর ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন হাসপাতালে কাটাতে হচ্ছে। তিনি আজ মৃত্যুর সন্নিকটে। শেখ হাসিনার কারণে তিনি মৃত্যুশয্যায়।

শনিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় হাটহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ড মীরের গ্রামে তিনি এসব কথা বলেন। মীর বাড়িসংলগ্ন মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত চব্বিশের আন্দোলনে শহীদ ও আহতদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রিজভী।

হাসিনার সরকার ছিল গুম-খুন ও হরিলুটের আমল মন্তব্য করে রিজভী বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র ও রক্তচক্ষু দেখেও দেশ ও দেশের জনগণকে ছেড়ে যাননি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারাগারে নির্যাতন ও খাবারে বিষ প্রয়োগ করেও তাকে দেশের মানুষের থেকে আলাদা করা যায়নি।

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রশংসা করে রিজভী বলেন, মীর হেলাল দলের দুঃসময়ে শত বাধা-বিপত্তি মোকাবিলা করে গণতন্ত্র ফেরানোর জন্য অবিরাম গতিতে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’ আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন হাফেজ আবু বকর সায়মের চিকিৎসা সহায়তা প্রদান করা হয় এবং তার প্রতি সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে পাশে থাকার বার্তা পৌঁছে দেওয়া হয়।

সাংবাদিক রনির উপস্থাপনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ধানের শীষ প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্য মাসুদ রানা লিটন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, রাশেদুজ্জামান পিয়াস, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন চেয়ারম্যান, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, বিএনপির নেতা অহিদুল আলম, এম এ শুক্কুর, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাবেক সেক্রেটারি মনিরুল আলম জনিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে হতাহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category