• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি

অনলাইন ডেস্ক / / ৮৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি পিছিয়ে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষাটি ৯ জানুয়ারি একই সময়ে এবং নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের নতুন এই সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ও পরিবর্তিত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category