• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

বিমান বাংলাদেশে চাকরির সুযোগ, এইচএসসি পাশেই আবেদন

অনলাইন ডেস্ক / / ৮৯ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

আবারও লোক নেবে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডে। বিমানে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে ৪০ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২৬। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ৫৭ পদে নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

চাকরির বিবরণ

পদের নাম: অ্যাপ্রেন্টিস মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)।

পদসংখ্যা: ৪০

শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ (৫–এর মধ্যে) থাকতে হবে। এসএসসিতে সাধারণ গণিত, উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞান ও এইচএসসিতে গণিত ও পদার্থবিজ্ঞানে গ্রেড পয়েন্ট ৫.০০ (এ+) থাকতে হবে।
বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা

বয়স: ৮ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি : ৩৩৫ টাকা।

বি.দ্র.- আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্দেশনা ও শর্তগুলো
১. অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টার (বিএটিসি)-এ B1.1 (Aircraft Turbine)/ B2 (Avionics) কোর্স (তত্ত্বীয় এবং ব্যবহারিক) সফলভাবে সম্পন্ন করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীগণ বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন।
২. নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যেকোনো সংশোধন, সংযোজন (যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ওয়েবসাইটে এবং www.biman-airlines.com প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category