• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

৬৭ হাজার শিক্ষক নিয়োগে আবেদন শুরু, জানুন আবেদনের নিয়ম

অনলাইন ডেস্ক / / ৬৯ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) শূন্য পদে শিক্ষক নিয়োগের সপ্তম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ৪ জানুয়ারি এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে মোট ৬৭ হাজার ২০৮ জন শিক্ষক নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে।

গত শনিবার (১০ জানুয়ারি) থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিষয় ও পদের জন্য এনটিআরসিএ নিবন্ধন সনদধারী হতে হবে। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

প্রতিটি পর্যায়ে (স্কুল-২, স্কুল ও কলেজ)—আবেদন করতে হলে প্রার্থীকে ১ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে। এছাড়া আবেদনকারীদের বয়সসীমা ২০২৫ সালের ৪ জুন পর্যন্ত সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category